মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। রোববার (১ মার্চ) দুপুরে কচ্ছপটি উদ্ধারের পর পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

কচ্ছপ উদ্ধার

Advertisement

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, দুপুরে জেলার শিবচর বাজারে একটি বড় আকারের কচ্ছপ আনে একটি চক্র। পরে সেখান থেকে কচ্ছপটি সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কে বা কারা রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে তিনিসহ শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করে।

আরও পড়ুনঃ

ভিসা নিয়ে বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

তিনি বলেন, এ ঘটনায় জড়িত কারও পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.