Advertisement
শেখ মানিক : নরসিংদীর শিবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল হক ভূঞা মোহন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সহকারী কমিশিনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল হক ভূঞা মোহন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ খান, ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আঙ্গুর মৃধা,শিবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, ইউপি চেয়ারম্যান তরুণ মৃধা, মুক্তিযোদ্ধা মিন্নত আলী ও প্রধান শিক্ষক লাভলী আক্তার প্রমুখ।পরে ৭ মার্চের ভাষণের বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.