Advertisement

শেখ মানিক, নরসিংদী : নরসিংদীর শিবপুরে পিক-আপ ভ্যান ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ইটাখোলা – মনোহরদী আঞ্চলিক সড়কের কুমরাদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম আলী হোসেন (২০) সে শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের গোড়ারগাঁও গ্রামের নূরুল হকের ছেলে। নিহত আলী হোসেন ইটাখোলা বাস স্ট্যান্ড এলাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতো। শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীরা জানান শিবপুর থেকে ছেড়ে আসা একটি মোটর সাইকেল কুমরাদী এলাকায় আসলে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা পিক-আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলী হোসেন নিহত হয়। এসময় পিক-আপ ভ্যানে ড্রাইভার পালিয়ে যায়।

খবর পেয়ে শিবপুর মডেল থানা ও ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.