Advertisement
নরসিংদী প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নরসিংদীর শিবপুরে মরহুম সুবেদার মেজর মনসুর আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় শিবপুর জয়নগর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে রূপগঞ্জের দাউদপুর ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ী হয়। আগামী ১৬ ই ডিসেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান খেলার উদ্বোধন করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। খেলায় সভাপতিত্ব করেন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবদুল বাতেন বিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, সহ-সভাপতি আলহাজ্ব মহসিন নাজীর, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ প্রমুখ। খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন শিল্পমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবদুল্লা আল মঈন ঝুটন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.