Advertisement
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার ২৮নং খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে দোকানঘর নির্মাণ করছেন স্কুলের জমিদাতা ও সাবেক মেম্বার আঃ ওহাব আফ্রাদ ও জহিরুল আফ্রাদ। কিন্তু দোকানঘর নির্মাণ করলে গরমকালে ক্লাসরুমে অতিরিক্ত গরমে শিশুরা ক্লান্ত হয়ে পড়বে বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আঃ ওহাব আফ্রাদের দাদা প্রাথমিক বিদ্যালয়ের জন্য জমি দান করে গেছেন। এই জয়গায় স্কুলের বাথরুম ছিল। নতুন ভবন নির্মাণ করার সময় এখানের বাথরুম স্থানান্তর করা হয়েছে। এস্থানে সরকারী হালট। পরে সরকারি পাকারাস্তা। এখানে এভাবে দেয়াল ঘেঁষে দোকানঘর নির্মাণ করার হলে বাহির থেকে প্রাকৃতিক আলো–বাতাস স্কুলের ভিতরে ঢোকার পথ বন্ধ হয়ে গেছে। গরমকালে ক্লাসরুমে অতিরিক্ত গরমে শিশুরা ক্লান্ত হয়ে পড়বে। তাই এমতাবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

এদিকে এমন অভিযোগের জবাবে জমিদাতা ওহাব আফ্রাদ জানান, আমার জমিতে দোকানঘর নির্মাণ করছি। স্কুলের ভিতর আলো–বাতাস না আসলে আমার কিছুই করার নাই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ রুহুল ছগীর জানান, স্কুলের দেয়াল ঘেঁষে দোকানঘর নির্মাণ করছে এমন সংবাদ পেয়ে স্কুলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে আসছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান স্যারের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে শিবপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, ২৮নং খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে দোকানঘর নির্মাণ করছে শুনেছি। বিষয়টি আমি দেখব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.