Advertisement
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান শিবপুর উপজেলার বিভিন্ন সরকারি দফতরসহ মডেল থানা পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) তিনি এই পরিদর্শন করেন। পরিদর্শনকালে সরকারি এ সকল দফতরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান উপজেলা পরিষদে এসে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় তিনি ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ শাহরুখ খান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। ডিসি ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম বিষয়ে অবগত হন। তিনি সরকারি এ সকল অফিসের পরিচালিত কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরে কোভিট-১৯ এর কারনে কর্মহীন দুস্থ, অসহায় জেলে, মাঝি ও সঙ্গীতে সহযোগী বাদ্যযন্ত্র বাদকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পরে তিনি শিবপুর মডেল থানা পরিদর্শনে গেলে থানার অফিসার ইনচার্জ মো: সালাহউদ্দিন মিয়া তাকে স্বাগত জানান।

থানার একটি চৌকস পুলিশ দল জেলা প্রশাসক কে গার্ড অব অনার প্রদর্শন করেন। ডিসি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করে থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.