ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : শিবির সন্দেহে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র মেহেদী হাসানকে আটক করেছে রংপুর মহানগর পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় থেকে তাকে আটক করা হয়। মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার মাসুদুর রহমানের বাসায় কয়েকজন যুবক গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে মেহেদী হাসানসহ (২৩) শিবির সন্দেহে আরো চার যুবককে আটক করা হয়।

তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইলসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বই, ব্যানার, চাঁদা আদায় রশিদ বই, পোস্টার ও লিফলেট উদ্ধার হয়েছে বলেও তিনি জানান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া গণমাধ্যমকে জানান, শিবির সন্দেহে আটক হওয়া মেহেদী হাসান ছাত্রলীগের পদধারী নেতা। সে নিয়মিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করে।

আটক মেহেদী হাসান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।  তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খালিয়াপাড়া গ্রামে।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.