Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
বিনোদন

শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

By Shamim RezaJuly 4, 20262 Mins Read

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী বিজয়ী হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

শিল্পী সমিতি

Advertisement

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী রোমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে ডিএ তায়েব (২৬৯) ও ইলিয়াস কোবরা (২১৬), সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত (২৬৬), সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান (২৩৩), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর (২৭২), দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর (২২১), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব (২২৬) এবং কোষাধ্যক্ষ পদে কমল (২২১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদের ১১টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু (৩২৩), আলি রাজ (২৯৬), নাসরিন (২৮৯), জেসমিন আক্তার (২৮০), শিপন মিত্র (২৪৮), সুশান্ত (২৩২), রাকা আলম (২২৭), শিরিন শিলা (২২৫), চিকন আলী (২২৪), কাবিলা (২২১) এবং ফরহাদ (২১৬)।

নির্বাচিত সদস্যদের মধ্যে কায়েস আরজু, আলি রাজ, জেসমিন আক্তার, শিপন মিত্র, কাবিলা, শিরিন শিলা ও ফরহাদ শিবা সানু–জয় চৌধুরী পরিষদ থেকে এবং নাসরিন, সুশান্ত, রাকা আলম ও চিকন আলী আরমান–মুক্তি পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিল্পী সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন—কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশান।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আপিল বোর্ডের দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
শিল্পী সমিতি
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সালমান খান

যে কারণে আদালতে সালমান খান

July 4, 2026
আমির

বিয়ের ঘোষণা দিলেন আমির, মুচকি হাসলেন ছেলে

July 4, 2026
অভিনেতা

আমির খানের তৃতীয় বিয়ের আয়োজন চলছে, অভিনেতার সন্তানদের উপস্থিতি নিয়ে প্রশ্ন

July 4, 2026

Latest News

সালমান খান

যে কারণে আদালতে সালমান খান

আমির

বিয়ের ঘোষণা দিলেন আমির, মুচকি হাসলেন ছেলে

অভিনেতা

আমির খানের তৃতীয় বিয়ের আয়োজন চলছে, অভিনেতার সন্তানদের উপস্থিতি নিয়ে প্রশ্ন

belamkonda

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস: নীরবতা ভাঙলেন ‘খুনখার’ সিনেমার নায়ক

জুলাই অবমাননা

জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে অভিযোগ, তদন্তে ডিবি

ro

ভূমিকম্পে পা হারানো শিশুর ইচ্ছা পূরণ করলেন রোনালদো

দিলজিৎ

১১ বছর ধরে শরীরে যে রোগ নিয়ে ঘুরছেন দিলজিৎ!

টেইলর সুইফট

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

আমির খান

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’

Ronbir

কাপুর পরিবারে একমাত্র রণবীর প্রথমবারেই মাধ্যমিক পাশ করেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa