Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: যে কোন অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে শিশুদের অংশগ্রহনে। কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক ফ্যামেলী ডে অনুষ্ঠিতও তার ব্যতিক্রম হয়নি। বুধবার (২৯ জানুয়ারী) সকাল থেকে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা (নগরভেলা) এলাকার মেঘবাড়ী রিসোর্টটি সবচেয়ে প্রাণবন্ত।

কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের শিশু সন্তানরা রিসোর্টে ছুটোটুটি করছিল সেদিন। তাদের পদচারনায় মুখরিত ছিল পুরো মেঘবাড়ী রিসোর্ট। শিশুদের প্রাণবন্ততা দেখে অনুষ্ঠানে আগত অতিথিরা অনেকেই বলেছেন অনুষ্ঠান স্বার্থক। কারণ যে কোন অনুষ্ঠান শিশুদের অংশগ্রহণ মানে অনুষ্ঠানে বাড়তিমাত্রা যোগ করে। উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক ফ্যামেলী ডে’ও তাই হয়েছে।

ফ্যামেলী ডে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন নিউজ জুমবাংলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সহ-সভাপতি ইউসুফ চৌধূরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংবাদিক রফিক সরকার, ওমর আলী মোল্লা, মাফুজা আফরিন মনি, বিল্লাল হোসেন, জোনাহিদ হাসান সাগর, যীনাত রহমান, মেহেদী হাসান, কাজী শহীদ, সোহেল আহমেদ খান, রাসেল মিয়া, রিয়াদ হোসাইন, মোহাম্মদ এমরান হোসেন, মো. মোশারফ দেওয়ানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google