
এই নতুন আইনে আঠারো বছরের কম বয়সীরা রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত গেম খেলতে পারবে না। তাদের প্রতি সরকারি ছুটির দিনে ও সপ্তাহান্তে ৩ ঘণ্টা গেম থেকে বিরত থাকতে হবে। আট থেকে ষোল বছর বয়সীরা মাসে ২০০ ইউয়ান খরচ করতে পারবে। ষোল থেকে আঠারোর মধ্যের কিশোর-কিশোরীরা মাসে খরচ করতে পারবে ৪০০ ইউয়ান।
চীন পৃথিবীর বড় গেমিং মার্কেটের একটি। গত মঙ্গলবার দেশটির সরকার গেমিংয়ের কিছু নতুন নীতিমালা জারি করেছে।
চীন বারবার ভিডিও গেমিং নিয়ে সমালোচনা করছে। ২০১৮ সালে চীন সরকার ‘গেমিং রেগুলেটর’ প্রতিষ্ঠা করে। একই বছর তারা নতুন কোন গেম অনুমোদন সাময়িকভাবে বন্ধ করে দেয়।
কতটুকু ক্ষতিকর এই ভিডিও গেমস?
গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গেমে আসক্তিগুলোর একটি তালিকা প্রণয়ন করে। একে তারা ‘গেমিং ডিস অর্ডার’ নামে নামকরণ করেন।
কয়েকটি দেশে অতিরিক্ত গেমিংকে স্বাস্থ্যগত সমস্যা হিসেবে দেখা হয়।অনেক দেশে এর চিকিৎসার জন্য বিভিন্ন ক্লিনিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



