সাদেক রিপন, কুয়েত থেকে: কুয়েতে শীতের আগমনে জমে উঠেছে সাপ্তাহিক হাঁস-মুরগি ও কবুতরের কেনাবেচা। দেশটির সৌদি ও ইরাক সীমান্তঘেঁষা মরু অঞ্চল আবদালিতে এ হাট বসে।

সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার বসে এ হাট। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকে। মরু অঞ্চলে গরমের তাপমাত্রা বেশি হওয়ার কারণে বন্ধ থাকে এ হাট।

শীতকালীন হাটে ভারত, মিশরসহ প্রবাসী বাংলাদেশি কেনাবেচা করে থাকেন। বড় জামিয়ার পাশে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা।

হাঁস মুরগি কবুতরের হাট
ছবি-সংগৃহীত
Advertisement

স্থানীয় কুয়েতি নাগরিকরা শখের বশে অথবা বাণিজ্যিকভাবে সিরিয়া, তুর্কি, ইরান, মিশর, থাইল্যান্ডসহ দেশের বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি ও কবুতর এখানে নিয়ে আসেন; যা অফরা আবদালি ও জাহারাতে খামার করে পালন করা হয়। ওইসব খামারের পরিচ্ছন্নতা ও দেখাশোনার কাজ করে থাকেন প্রবাসী বাংলাদেশিরা।

এ অঞ্চলের বিভিন্ন খামারিরা এ হাটে বিভিন্ন ধরনের হাঁস, মুরগি ও কবুতর বিক্রি করতে নিয়ে আসেন। সাপ্তাহিক ছুটির দিনে ঘুরতে আসা স্থানীয় কুয়েতিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা শখ করে এসব কিনে বাসা-বাড়িতে পালন করতে নিয়ে যান। অনেকেই খাওয়ার জন্য জীবিত কিনে নিয়ে যান। এর কারণ হলো- সিটি এলাকায় ফ্রিজের বিভিন্ন ধরনের মাংস পাওয়া গেলেও হাঁস, মুরগি ও কবুতরের টাটকা মাংস কম পাওয়া যায়।

যে তিন খাবার একবার খেতে চাইলেই খরচ করতে হবে কোটি টাকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.