
রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী, বালারহাট, মির্জাপুর,বলদীবাথান এবং চেংমারী ইউনিয়নের শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব মোঃ রেজাউল আহসান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মোঃ আব্দুর রাজ্জাক, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব সিদ্ধার্থ চ্যাটার্জি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ব্যবস্থাপক (আইন ও সম্পত্তি উপবিভাগ) কৃষিবিদ ড. মোঃ মহসীন আলী মন্ডল (প্রিন্স), ডিএমপি’র সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম, রংপুর বিভাগের সমবায়ের যুগ্ম নিবন্ধক আবুল বাশার, এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, রংপুর আরডিএ’র প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক, কন্ঠশিল্পী অন্তুর রহমান ও অভিনেতা রাসেলসহ মিঠাপুকুর সমিতি, ঢাকা’র সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান বলেন, ‘বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে অল্প সময়ের মধ্যে এই দেশ ঘুরে দাঁড়াবে। আগে গ্রামগঞ্জে পাড়া-মহল্লায় পাকা রাস্তাঘাট ও পাকা ঘর-বাড়ি তেমন ছিল না। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাড়ি-ঘর সমস্ত কিছু পাকা হয়ে গেছে। এক সময় যে রাস্তাটি দিয়ে আমরা গাড়ি নিয়ে বাড়িতে আসতে পারতাম না। আজ সে রাস্তা দিয়ে প্রতিনিয়ত গাড়ি চলছে।’
তিনি বলেন, ‘আগে বাংলাদেশে ৮০% মানুষ হতদরিদ্র ছিল। বর্তমানে দারিদ্র্যের হার ২০%। সরকার চেষ্টা করছে আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশে একটি মানুষও হতদরিদ্র থাকবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



