
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে বিজনেস ইনসাইডারের ভারতীয় সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে পাবজি ভারতের বাজারে প্রবেশ করে। নিষিদ্ধ হওয়ার আগে গেমটির ব্যবহারকারীর ২৪ শতাংশ ছিল ভারতীয়। ভারতে নিষিদ্ধ হওয়ার প্রথম দিন টেনসেন্ট ২ শতাংশ শেয়ার হারায়। আর দ্বিতীয় দিন প্রতিষ্ঠানটি ৩ শতাংশ শেয়ার হারায়। ফলে ভারতে নিষিদ্ধ হওয়ার দুদিনে পাবজির বাজারমূল্যে ক্ষতি হয়েছে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা টেনসেন্টের শেয়ার হারানোর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গেল মাসে আমেরিকায় প্রতিষ্ঠানটির মালিকানাধীন উইচ্যাট নিষিদ্ধ করা হলে ৬৬ বিলিয়ন (ছয় হাজার ৬০০ কোটি) মার্কিন ডলার মূল্যের শেয়ার হারায় টেনসেন্ট।
ভারতে নিষিদ্ধ হওয়ায় ক্ষতি প্রসঙ্গে এক মেইল বার্তায় বিজনেস ইনসাইডার ইন্ডিয়াকে টেনসেন্ট জানিয়েছে, ‘টেনসেন্ট ব্যবহারকারীদের গোপনীয়তা এবং ডেটা সুরক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে। আমরা ডেটা আইন মেনে চলি এবং ব্যবহারকারীর ডেটা সুরক্ষা নীতিমালা সম্পর্কে ভারত সরকারকে অভিহিত করতে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



