Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শুমাখারের ‘সাক্ষাৎকার’ ছেপে বরখাস্ত হলেন জার্মান সাময়িকীর সম্পাদক
আন্তর্জাতিক

শুমাখারের ‘সাক্ষাৎকার’ ছেপে বরখাস্ত হলেন জার্মান সাময়িকীর সম্পাদক

By iNews DeskApril 23, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিয়ে তৈরি করা মাইকেল শুমাখারের একটি ‘সাক্ষাৎকার’ ছাপায় জার্মান সাময়িকী ‘ডি একটুয়েলে’র সম্পাদককে বরখাস্ত করা হয়েছে।

শুমাখারের ‘সাক্ষাৎকার’ ছেপে বরখাস্ত হলেন জার্মান সাময়িকীর সম্পাদক

Advertisement

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এআই টুল ব্যবহার করে জার্মানির কিংবদন্তি ফর্মুলা ওয়ান রেসার মাইকেল শুমাখারের ‘সাক্ষাৎকার’ তৈরি ও প্রকাশ করায় ‘ডি একটুয়েলে’ সাময়িকীর সম্পাদককে বরখাস্ত করেছে পত্রিকাটির মালিকপক্ষ ফাঙ্কি মিডিয়া গ্রুপ। একইসঙ্গে মাইকেল শুমাখারের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছে তারা।

এর আগে শুমাখারের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা ফাঙ্কি মিডিয়া গ্রুপের মালিকানাধীন সাপ্তাহিক ম্যাগাজিন ‘ডি একটুয়েলে’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন।

২০১৩ সালের ডিসেম্বরে আল্পস পর্বতমালার ফ্রান্সের অংশে পারিবারিক ছুটি কাটানোর সময় স্কিইং দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান ফর্মুলা ওয়ান রেসিংয়ে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন মাইকেল শুমাখার। বর্তমানে ৫৪ বছর বয়সী শুমাখারকে ওই দুর্ঘটনার পর থেকে আর জনসম্মুখে দেখা যায়নি।

‘ডি একটুয়েলে’ সাময়িকীর সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে মাইকেল শুমাখারের একটি হাস্যোজ্বল ছবির সঙ্গে শিরোনাম করা হয়েছে ‘মাইকেল শুমাখার, প্রথম সাক্ষাৎকার’।

শুমাখারের এই ‘সাক্ষাৎকার’ ছাপানোর ঘটনায় ফাঙ্কি মিডিয়া গ্রুপ তাদের ওয়েবসাইটে (www.funkemedien.de) প্রকাশিত এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে।

বিবৃতিতে ফাঙ্কি ম্যাগাজিনের ব্যবস্থাপনা পরিচালক বিয়াঙ্কা পোহলম্যান বলেন, ‘এই রুচিহীন ও বিভ্রান্তিকর লেখাটি কখনই প্রকাশ করা উচিত ছিল না। এটি কোনোভাবেই সাংবাদিকতার সেই মানদণ্ড পূরণ করে না, যা আমরা এবং আমাদের পাঠকরা ফাঙ্কির মতো একটি প্রকাশনা সংস্থার কাছ থেকে আশা করি।’

‘এই লেখাটি প্রকাশের পরিণতি এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের অবিলম্বে ভোগ করতে হবে,’— একথা উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘ডি একটুয়েলের এডিটর-ইন-চিফ অ্যান হফম্যান, যিনি ২০০৯ সাল থেকে কাগজটির দায়িত্বে আছেন, আজ থেকে তার দায়িত্ব হতে অব্যাহতি পাবেন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa