Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি শেখ হাসিনার হাতে যখন দেশ, নিরাপদ তখন বাংলাদেশ: মতিয়া চৌধুরী
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ রাজনীতি

শেখ হাসিনার হাতে যখন দেশ, নিরাপদ তখন বাংলাদেশ: মতিয়া চৌধুরী

By iNews DeskFebruary 23, 20212 Mins Read

শেখ হাসিনার হাতে যখন দেশ, নিরাপদ তখন বাংলাদেশ: মতিয়া চৌধুরীজুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, একের পর এক ভাতা দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বয়স্ক, বিধাবা, মাতৃত্বকালীণ, প্রতিবন্ধীসহ আরও কত রকম ভাতা। করোনাকালে কোটি মানুষের হাতে আড়াই হাজার করে টাকা তুলে দেওয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, শেখ হাসিনার হাতে যখন দেশ, নিরাপদ তখন বাংলাদেশ।

তিনি মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ সবকথা বলেন।

বেগম মতিয়া চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বালিশে মাথা দিয়ে চিন্তা করেন তিনি মানুষকে কিভাবে দেবেন। তিনি পরহেজগার। তাই মানুষকে দেওয়ার ভাবনা ভাবেন। অন্যদিকে চোরের নিয়ত চুরি করা। তাই বিএনপি নেত্রী বেগম জিয়া এতিমদের টাকা চুরি করেন। এটাই দুই নেতার মধ্যে পার্থক্য।

করোনা টিকা প্রসংগে মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা তার দেশের মানুষের কথা ভাবেন। তাই বিশ্বের অনেক দেশ যখন টিকা পাচ্ছে না, তখন তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশের মানুষ করোনা টিকা পাচ্ছেন। দেশে যাতে করোনা টিকা না আসে সেই ষড়যন্ত্রে সফল না হয়ে অবশেষে বিএনপির নেতারাও এখন করোনা টিকা নিচ্ছেন। এখানেই প্রধানমন্ত্রীর সাফল্য।

Advertisement

অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনার কারণে স্কুল বন্ধ থাকায় এদিন মতিয়া চৌধুরী বড় কম্বলের পরিবর্তে মায়েদের হাতে ছোট কম্বল তুলে দিয়ে বলেন, যেহেতু স্কুল বন্ধ ও গরম পড়ছে তাই ছোট কম্বল দেওয়া হলো। আগামী শীতে মা ও শিশু সন্তানদের জন্য ডাবল কম্বল দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এদিন তিনি নকলা উপজেলার পৌরসভাসহ ১২ ইউনিয়নে ১ হাজার ২শ কম্বল বিতরণ করেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa