Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কোলন শহরের বড় মসজিদ থেকে প্রথম শোনা গেল জুমার আজান
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

কোলন শহরের বড় মসজিদ থেকে প্রথম শোনা গেল জুমার আজান

By Hasan MajorOctober 14, 20222 Mins Read

কোলন শহরের বড় মসজিদ থেকে প্রথম শোনা গেল জুমার আজান

Advertisement
ওমর ফারুক হিমেল, জার্মানি: জার্মানির কোলন শহরের এহরেনফেল্ড এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো মাইকে জুমার আজান দেওয়া হয়েছে।

আজ শুক্রবার জুমার আজান মাইকে প্রচার হয় কোলন শহরের সবচেয়ে বড় এই মসজিদ থেকে। এখন থেকে প্রতি শুক্রবারই আজান প্রচার হবে।

গত বছরই জুমার আজান দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছিলেন শহরের মেয়র হেনরিয়েট রেকার। কিন্তু এ নিয়ে বিতর্কের কারণে এর বাস্তবায়ন আটকে ছিল। গতকাল বৃহস্পতিবার কোলন শহর কর্তৃপক্ষ ও জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের সংগঠন ‘দিতিব’র মধ্যে একটি সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে মাইকে জুমার আজান দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়।

কোলন শহরের এহরেনফেল্ড এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদটিতে প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট আজান দিতে পারবেন মুয়াজ্জিন। আজানের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আপাতত আগামী দুই বছরের জন্য এ অনুমতি প্রযোজ্য থাকবে। শহরটির মুসলমানরা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহমান আতাসয় জানিয়েছিলেন, আগামী ১৪ অক্টোবর (শুক্রবার) আমরা প্রথমবারের মতো লাউডস্পিকারের মাধ্যমে আজান দেব।

তিনি বলেন, অনেক প্রজন্ম ধরেই জার্মানিতে বসবাসরত মুসলিমরা সমাজের একটি স্বাভাবিক অংশ। আর জার্মানির সংবিধানে আগে থেকেই মুসলমানদের আজানের অধিকার দেয়া আছে।

মোশে ফোরামের পরিচালক মুরাত সাহিনারসলান বলেন, গত বছরের নভেম্বরে শহর কর্তৃপক্ষের কাছে লাউডস্পিকারে আজান দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। আজান পাঁচ মিনিটের বেশি দীর্ঘ হতে পারবে না এবং প্রতিবেশীদের বিরক্তি এড়াতে একটি নির্দিষ্ট সীমার বেশি আওয়াজ হতে পারবে না।

প্রসঙ্গত, কোলনের অনেক মসজিদ আবেদন না করায় লাউডস্পিকার ব্যবহার করে আজান দেয়ার অনুমতি পায়নি। তবে উত্তর জার্মানির রেন্ডসবার্গ মসজিদে অনেক বছর ধরেই মাইকে আজান দেয়ার রেওয়াজ প্রচলিত আছে।

জার্মানির অভিবাসী ও শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, এ মুহূর্তে দেশটিতে ৫০ লাখের বেশি মুসলমান বসবাস করছেন। দেশটির বিভিন্ন শহরে একাধিক মসজিদ রয়েছে। তবে সেখানে মাইক ব্যবহার করে আজান দেয়ার অনুমতি নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa