শ্বশুরবাড়িতে কে কত বড় মাছ নিয়ে যাবে? চলছে জামাইদের মধ্যে প্রতিযোগিতা

জুমবাংলা ডেস্ক: বগুড়ায় চলছে ঐতিহাসিক পোড়াদহ মাছের মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ মেলায় বিশাল আকৃতির মাছ নিয়ে এসেছেন বিক্রেতারা। এ ছাড়া মেলায় রীতি অনুযায়ী শ্বশুরবাড়িতে সবচেয়ে বড় মাছ কিনে নিয়ে যেতে চলছে জামাইদের নীরব প্রতিযোগিতা।

বসন্তের হাওয়ায় বসেছে এবারের পোড়াদহ মাছের মেলা। করোনার কারণে গেল তিন বছর বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহাসিক এ মেলা আয়োজনে ছিল নিষেধাজ্ঞা। তবে এ বছর মেলা ফিরেছে স্বরূপে।

আয়োজকরা বলেন, করোনার কারণে গত তিন বছর মেলা আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার মেলায় বেচাকেনা ভালো হচ্ছে।

বগুড়া ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে বিক্রেতারা এসেছেন বিভিন্ন ওজনের বড় বড় মাছ নিয়ে। নদীর তাজা মাছ ছাড়াও রয়েছে বিভিন্ন সামুদ্রিক হিমায়িত মাছ। এবার কোনোরকম বিধিনিষেধ ছাড়া মেলা আয়োজিত হওয়ায় খুশি বিক্রেতারা। ভালো কেনাবেচার আশা করছেন তারা।
মাছ

Advertisement

এদিকে মেলায় বড় আকারের মাছ কিনছেন এলাকার জামাইরা। মেলার রীতি অনুযায়ী, শ্বশুরবাড়িতে কে কত বড় মাছ হাতে ঢুকবেন, চলছে সেই নীরব প্রতিযোগিতা।

ক্রেতারা বলেন, চাহিদা অনুযায়ী বিভিন্ন ওজনের মাছ কেনাবেচা চলছে। তবে দাম তুলনামূলক বেশি।

তবে বিলুপ্তপ্রায় মাছ হিসেবে বাঘাইড় ধরায় সরকারি নিষেধাজ্ঞায় মেলার মূল আকর্ষণ কিছুটা ব্যাহত হয়েছে। মেলায় কাতল, আইড়, গুজিয়া, সিলভার কার্প ছাড়াও রয়েছে বিশালাকারের চিতল, পাঙাশ আর বোয়াল। এসব দেশি মাছে আগ্রহ বেশি ক্রেতা ও দর্শনার্থীদের।

উল্লেখ্য, মাছের পাশাপাশি মেলায় আগতদের জন্য রয়েছে নাগরদোলা, ম্যাজিক শোসহ নানা আয়োজন।

বাড়ি থেকে মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে গালিগালাজ, ভিডিও ভাইরাল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.