প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে শ্বশুরের মারধরে মেয়ের জামাই আনছার আলী’র (৪৯) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আনছার আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে আনছার আলীর সাথে বেঙ্গুলিয়া গ্রামের চান মিয়ার মেয়ে হামিদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আনছার আলী ঘরজামাই হিসেবে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় টাকা নিয়ে শ্বশুর- জামাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্বশুর চান মিয়া আনছার আলীর বুকে ও পেটে এলোপাতারি কিল-ঘুষি মারতে থাকেন। পরে পরিবারের সদস্যরা আনছার আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছবুর গণমাধ্যমকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হামিদা বেহম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

হামিদা বেগম জানান, আমার স্বামী ও সন্তান ঢাকায় শ্রমিকের কাজ করেন। তারা বাড়ি ফিরলে আমার বাবা ঘর দেওয়ার জন্য আমার স্বামীর কাছে টাকা দাবি করেন। ওই টাকা না পেয়ে আমার বাবার কিলঘুষিতে স্বামীর মৃত্যু হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.