
তানজানিয়ায় এ পর্যন্ত যেসব মূল্যবান পাথর পাওয়া গেছে তার মধ্যে এই পাথর দুইটির মূল্য সবচেয়ে বেশি। এটাকে তার ‘ঐতিহাসিক আবিষ্কার’ বলে অভিহিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম। দেশটির উত্তরাঞ্চলের মিরেরানি পাহাড়ের খনিতে পাওয়া যায় এ দুইটি পাথর। এর মধ্যে একটির ওজন ৯ দশমিক ২৭ কেজি ও আরেকটির ওজন ৫ দশমিক ১ কেজি।
এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট লেইসারকে ফোন করে অভিনন্দন জানান প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি। তিনি বলেন, এটা প্রমাণ করে তানজানিয়া একটি ধনী দেশ। পাথর পাওয়ার পর ওই শ্রমিকের বাড়িতে এখন চলছে উৎসব। বড় বড় পুলিশ কর্মকর্তাকে তাকে পাহারা দিচ্ছেন। সংবাদমাধ্যমে বলা হয়েছে, পাথর দুটি তিনি ৭ দশমিক ৭ বিলিয়ন তানজানিয়ান শিলিংয়ে সরকারের কাছে বিক্রি করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



