Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শ্রীপুরে ইজতেমা ঘিরে সাদপন্থীদের উত্তেজনা, পুলিশ মোতায়েন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

শ্রীপুরে ইজতেমা ঘিরে সাদপন্থীদের উত্তেজনা, পুলিশ মোতায়েন

By rskaligonjnewsNovember 5, 2019Updated:November 5, 20192 Mins Read

sripur-gazipur4

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৭, ৮ ও ৯ নভেম্বর শুরু হচ্ছে মাওলানা সাদপন্থীদের ইজতেমা। ইজতেমা ঘিরে মাওলানা জোবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দুপক্ষের উত্তেজনা ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাদপন্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আগামী ৭, ৮ ও ৯ নভেম্বর পৌর শহরের আমতলা মোল্লাবাড়িসংলগ্ন চিল্লির মাঠে ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি বিশ্ব ইজতেমাকে সম্পন্ন করার জন্য দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ইজতেমা অনুষ্ঠিত হয়। এ ইজতেমা থেকে জামাত বের হয়ে বিশ্ব ইজতেমার জন্য কাজ করবে সবাই।

Advertisement

sripur-gazipur1

তিনি বলেন, ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে সুষ্ঠু-সুন্দরভাবে বিশ্ব ইজতেমা সম্পন্ন করতে পারে সেজন্য এ ইজতেমার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ইজতেমার আয়োজন সম্পন্ন করা হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যাবতীয় কাজ প্রশাসনের অনুমতি ও সহযোগিতা নিয়েই করা হয়েছে। কিন্তু মাওলানা জোবায়েরপন্থীরা প্রশাসনের কাছে দাবি করেছেন, আমাদের ইজতেমার অনুমতি না দেয়ার জন্য। আমরা আশা করি আমাদের ইজতেমা সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা পাব। তাদের ইজতেমা অনুষ্ঠিত হলে আমরা পূর্ণ সমর্থন দেব।

জোবায়েরপন্থী মৌলভী মাহমুদুল হাসান সজল বলেন, মাওলানা সাদ কোরআন-হাদিসবিরোধী কিছু ব্যাখ্যা দিয়েছেন, যেগুলো আমাদের ওলামায়ে কেরাম সমর্থন করে না। এজন্য সাদপন্থীরা যেন শ্রীপুরে প্রবেশ না করে সেজন্য আমরা প্রশাসনকে অনুরোধ করেছি। যেহেতু গাজীপুরে জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এখন এ ধরনের ইজতেমা হলে বিশ্ব ইজতেমার গুরুত্ব কমে যাবে। এ ইজতেমার অনুমতি না দেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি আমরা।

sripur-gazipur-2

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেন, কাউকে বাধা না দিয়ে দুপক্ষকেই ভিন্ন সময়ে ইজতেমা করতে বলা হয়েছে। এক্ষেত্রে দুপক্ষকে নিরাপত্তা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে পুলিশ। আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa