Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ঢাকা গাজীপুর শ্রীপুরে কারখানায় আগুন : আরো একজনের মরদেহ উদ্ধার
গাজীপুর

শ্রীপুরে কারখানায় আগুন : আরো একজনের মরদেহ উদ্ধার

By Saumya Sarakarডিসেম্বর 23, 20242 Mins Read

Advertisement
জুমবালা ডেস্ক : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা ভাংনাহাটী মোল্লা পাড়ায় এম অ্যান্ড ইউ ট্টিমস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় নিহতদের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। কালের কণ্ঠর করা প্রতিবেদন থেকে বিস্তারিত-

গতকাল আগুন নিয়ন্ত্রণে আসলে বিকেল সোয়া চারটার দিকে একজনের ও রাত আটটার দিকে আরো একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহতদের মধ্যে মজলুম মিয়া (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লালমনিরহাট সদর উপজেলার তালুকহাটী গ্রামের বাবলু মিয়ার ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘নিহত বাকি দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে।’ তিনি জানান, মরদেহগুলোর মুখসহ শরীর আগুনে ঝলসে বিকৃত হয়ে গেছে।

এর আগে রবিবার দুপুর দেড়টার দিকে কারখানাটির কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগে। এতে পাঁচজন দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

কারখানার উৎপাদন ব্যবস্থাপক আবদুর রহমান জানান, হতাহতরা কারখানার কেউ নন। তারা কারখানার ভেতর রংয়ের কাজ করছিলেন।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের টানা আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল সোয়া চারটার দিকে ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। এরপর তল্লাশি চালিয়ে রাত আটটার দিকে আরো একটি মরদেহ উদ্ধার করা হয়। রাত সাড়ে দশটা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাসি চালিয়েও আর কোনো মরদেহ পাননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘আজ সকাল সাড়ে সাতটার দিকে কারখানার ভেতর থেকে পুলিশ আরো একটি মরদেহ উদ্ধার করেছে। এ পর্যন্ত উদ্ধার করা তিনটি মরদেহই ছিল অঙ্গার।’

তিনি আরো বলেন, ‘কারখানার ভেতর আরো কোনো মরদেহ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।’

সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তুরস্ক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
Duet

ডুয়েটে দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

মে 17, 2026
Gazipur

স্ত্রী, তিন সন্তান ও শ্যালক হত্যায় গলা কেটে ও শ্বাসরোধে মৃত্যু: ময়নাতদন্তে নৃশংসতার চিত্র

মে 11, 2026
Kobor

একই সাথে হলো জানাজা, পাশাপাশি ৫ কবরে চিরনিদ্রায় শায়িত তিন বোন, মা ও মামা

মে 10, 2026
Latest News
Duet

ডুয়েটে দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

Gazipur

স্ত্রী, তিন সন্তান ও শ্যালক হত্যায় গলা কেটে ও শ্বাসরোধে মৃত্যু: ময়নাতদন্তে নৃশংসতার চিত্র

Kobor

একই সাথে হলো জানাজা, পাশাপাশি ৫ কবরে চিরনিদ্রায় শায়িত তিন বোন, মা ও মামা

গাজীপুরে ৫ খুন

গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য

গাজীপুর

গাজীপুরে একই পরিবারের পাঁচ জনকে গলাকেটে হত্যা

গোপন বিলাসকক্ষ ও সুরঙ্গ

টঙ্গীর মাজার বস্তিতে ‘গোপন বিলাসকক্ষ ও সুরঙ্গ’, আটক ৩৭

Moszid

মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম

BNP

বিএনপির ৬ নেতা বহিষ্কার

ঘরে স্ত্রীর লাশ

ঘরে স্ত্রীর লাশ রেখে তালাবন্ধ করে পালিয়েছেন যুবক

ছেন জিয়েন গাও

শ্রীপুরে ‘লম্বা মরিচ’ চাষে সফল ছেন জিয়েন গাও

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa