Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শ্রীপুরে খামার থেকে গরু লুট করল ডাকাতরা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

শ্রীপুরে খামার থেকে গরু লুট করল ডাকাতরা

By rskaligonjnewsJune 25, 20202 Mins Read

শ্রীপুরে খামার থেকে গরু লুট করল ডাকাতরা

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ঢাকা ময়মনসিংহ রেলপথের পাশ ধরে শ্রীপুর সাতখামাইর আঞ্চলিক সড়ক। খুবই ব্যস্ত এ সড়কে দিনরাতে মানুষের অবাধে চালাচল। করোনাকালেও এ সড়কটি যথেষ্ঠ ব্যস্ত থাকে দিনরাত। এ আঞ্চলিক সড়কের পাশেই গড়ে তোলা হয়েছে ময়না নামের একটি ডেইরি খামার। মোটাতাজাকরণ ও দুধ উৎপাদনে ৭০টি গরু নিয়ে এ ডেইরি খামার  শুরু করেন ব্যবসায়ী আবদুল কাইয়ুম। থানা থেকে দেড় কিলোমিটার দূরে এ খামারটিতে রাতের আধারে কর্মচারি ও নৈশপ্রহরীকে বেঁধে ১৪টি গরু লুট করে নেয় দুর্বৃত্তরা। অস্ত্রের মুখে জিম্মি করে খামারের ভিতরে ট্রাক ঢুকিয়ে দীর্ঘসময় ধরে এ লুটপাট করে মুখোশধারী ডাকাতরা । বুধবার রাত ৩টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে দুর্ধর্ষ এ  ডাকাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত) এ কে এম জহিরুল ইসলাম,কালিয়াকৈর সার্কেলের (এ এসপি)  মো: আল মামুন ও র‍্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ময়না ডেইরি খামারের পরিচালক জুবায়ের আহম্মেদ জানান ২ জন কর্মচারি ও একজন নাইট গার্ড (নৈশপ্রহরী) খামারের ভিতরেই থাকে। খামারে পশ্চিম পাশ দিয়ে সীমানা প্রাচীরের কাজ চলছে।  বর্তমানে কাঁটাতার দিয়ে রাখা আছে। রাতে মুখোশ পরিহিত ১৪/১৫ জনের অস্ত্রধারী একদল ডাকাত  কাঁটাতারের বেড়া টপকে খামারে ঢুকে পড়ে। পরে অস্ত্রের মুখে কর্মচারিদের জিম্মি করে তাদের হাতপা মুখ বেঁধে ফেলে। এ সময় এক কর্মচারিকে বেধম পিটিয়ে চাবি নিয়ে খামারের প্রধান ফটক (গেইট) খুলে খামারের ভিতরে একটি ট্রাক ঢুকায় ডাকাতরা। পরে ঘণ্টাব্যাপী  সময় নিয়ে ট্রাক ভর্তি করে গরু দিয়ে।

তিনি আরো জানান, এ সময় তিনটি বড় দুধাল গাভী, পাঁচটি ষাঁড়, চারটি মাঝারি বকনা ও দুটি বাছুর লুটকরে ডাকাতদল। যার মুল্য ২০ লক্ষ টাকা হবে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

প্রবীন সাংবাদিক (স্বজন) এম এ মতিন জানান, ময়না ডেইরি খামারটি শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়ক ঘেঁষা। এ সড়কে দিনরাত মানুষ চলাচল করে। এতো ব্যস্ত সড়কের পাশে এমন দুর্ধর্ষ ডাকাতি আতঙ্কিত করে ফেলেছে গ্রামবাসিকে। শ্রীপুর থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এমন  দুর্ধর্ষ ঘটনায় বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা।

এ বিষয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোঃ আল মামুন জানান, ডাকাতির এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের ঊর্ধতন কর্মকতারা ছুটে আসেন।

তিনি আরো জানান, এরই মধ্যে পুলিশের একাধিক টিম লুট হওয়া গরু উদ্ধার  এবং ডাকাতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে। আশা করি দ্রুতই পুলিশ সফল হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa