নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে তালাবাদ্ধ ঘরের মেঝে থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গৃহবধূর স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

শ্রীপুরে তালাবদ্ধ ঘরে মিললো নারীর গলাকাটা মরদেহ

Advertisement

রোববার (২১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের বাবুল খানের ভাড়া বাসা থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

নিহত আজিদা বেগম (৩৮) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাইলাটি গ্রামের রুমালী হোসেনের মেয়ে। তিনি স্থানীয় নগরহাওলা গ্রামের বাবুল খানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় দুলাল কুমার ঘোষের হোটেলে কাজ করতেন। তবে নিহত গৃহবধূর স্বামীর নাম পরিচয় পাওয়া যায়নি।

বাড়ির মালিক মো. বাবুল খান বলেন, প্রায় ৯ মাস আগে স্বামী-স্ত্রী আমার টিনশেড বাড়ির একটি কক্ষে ভাড়ায় ওঠে। স্ত্রী নিয়মিত থাকলেও স্বামী মাঝে মধ্যে বাসায় থাকতেন। তবে একাধিকবার তার স্বামীর পরিচয় জানতে চাইলে তিনি কোনো পরিচয় দিতে চাননি, শুধু জানাতেন তিনি মাওনা চৌরাস্তা এলাকায় কাজ করেন। রোববার সকালে তাদের ভাড়া নেওয়া কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তালা ভেঙে ঘরের মেঝেতে আজিদা বেগমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

হোটেল মালিক দুলাল কুমার ঘোষ বলেন, ওই নারী আমার হোটেলেই কাজ করতেন। তার স্বামীর পরিচয় জানি না। তার স্বামীকেও আমি কোনোদিন দেখিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর আলী খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাড়া বাড়ির কক্ষ থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বঁটি উদ্ধার করা হয়েছে। শুক্রবারের কোনো এক সময় বটি দিয়ে গলা কেটে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। স্বামীর সন্ধান পাওয়া যায়নি। স্বামীর নাম পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

ধারনা করা হচ্ছে নিহতের স্বামী এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

হিটস্ট্রোকে গাজীপুরে গেল যুবকের প্রাণ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google