Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: বনের জায়গা দখল করে ঘর নির্মাণ করে অবৈধ দখলদার। পরে সেখানে পোল্ট্রি ফার্মের জন্য সেড তৈরি করে ভাড়া দিয়েছিলেন এক ব্যক্তি। আজ বুধবার বনবিভাগের অভিযানে তা উচ্ছেদ করা হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পাচলটিয়া গ্ৰামে এ ঘটনা ঘটে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। খবর পেয়ে দখলবাজরা আগেই পালিয়ে গেছে।

বনবিভাগ সূত্র জানায়, বনের প্রায় দেড় একর জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করেছিলেন পটকা গ্রামের বনভুমি দখলবাজ নাঈম সিকদার । পরে তিনি সে দখলকৃত জায়গা পাশের ভাংনাহাটি গ্রামের আসাদ মিয়ার কাছে ফার্মের সেড তৈরির জন্য ভাড়া দেন। সেখানে সেখানে পোল্ট্রি মুরগির খামার তৈরি করেছেন ভাড়াটিয়া আসাদ মিয়া।

বনের জমি দখল করে মুরগির খামার তৈরি করা হয়েছে এমন খবর পেয়ে শ্রীপুর সদর বিট কর্মকর্তা সজীব মজুমদারের নেতৃত্বে একটি অভিযানিক দল সেখানে গিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে নির্মানাধীন সকল স্থাপনা উচ্ছেদ করেন বন বিভাগের লোকজন। পরে বনের বেদখল হওয়া দেড় একর জমি উদ্ধার করে বনবিভাগের দখলে নেয়া হয়। অভিযানের সময় দখলদাররা পালিয়ে ছিল।

শ্রীপুর সদর বিট কর্মকর্তা সজীব মজুমদার বলেন, পোল্ট্রি ফার্ম করে বনের জায়গা দখল করেছিল। পরে অভিযান চালিয়ে ওইসব স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। সেখানে সৃজনশীল বনায়ন করা হবে। বনের জমি অবৈধ দখলের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। বনের জমি কেউ অবৈধভাবে দখল করতে পারবে না। আমরা নিয়মিত অভিযান অব্যাহত রাখব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google