নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়কে শ্রমিক বিক্ষোভ

Advertisement

সোমবার (২৬ আগস্ট) সকালে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা এ বিক্ষোভ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদেরকে বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে যান।

পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেডের শ্রমিক রুবি আক্তার বলেন, গত জুলাই মাসের বেতন এখনো কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকটি তারিখ দিয়েছে। কিন্তু আমাদেরকে বকেয়া বেতন পরিশোধ করেনি।

কারখানার শ্রমিক রুবেল হোসেন বলেন, এক মাসের বেতন বকেয়া রয়েছে। আরেক মাসের বেতনের সময় হয়ে গেছে তবুও বেতন পাচ্ছি না। একমাস বেতন না পেলে আমরা কীভাবে চলি? খেয়ে না খেয়ে চলছে আমাদের সংসার। বেতন পেলে দোকান বাকি আর বাসাভাড়া দিতে হয়। এগুলোর জন্য আমাদের চাপ সইতে হচ্ছে। তাই বাধ্য হয়ে রাস্তায় চলে এসেছি। একটু আগে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। আমাদের বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে যাচ্ছে।

পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে বকেয়া বেতনের বিষয়ে আলোচনা হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উধাও, স্থবির কাজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google