Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় হাজি মফিজ উদ্দিন সিএনজির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আইয়ুব জানান, সকালে ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত যুবকের পরিচয় জানতে বিভিন্ন স্থান খোঁজ নেয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google