Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ শহিদ (৪৪) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যুবরণ করেন।

গাজীপুর জেলা বিএনপির আহবাহয়ক কমিটির সদস্য মো. শাখাওয়াৎ হোসেন সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শাখাওয়াৎ হোসেন সবুজ জানান, করোনায় আক্রান্ত হয়ে শহিদুল্লাহ শহিদ প্রথমে ঢাকার উত্তরার হাই কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাকে সোমবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। স্কয়ার হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ, আগামী ২৮ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত তারিখ রয়েছে। এ নির্বাচনে শহিদুল্লাহ শহিদ বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google