Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে মনোনয়ন জমার শেষদিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে মেয়র পদে তিন, কাউন্সিলর পদে ৪৯ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

তাদের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো. আনিছুর রহমান, বিএনপি মনোনীত মো. শহিদুল্ল্যাহ্ শহিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত মুহা. ফরহাদ আহমেদ রফিক মমতাজী মনোনয়ন জমা দিয়েছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের কাছে মনোনয়ন জমা দেন। ৩ ডিসেম্বর যাচাই বাছাই করে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচনে লড়তে টানা চতুর্থবারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. আনিছুর রহমান। তিনি গত তিনবার মেয়রের হিসেবে টানা দায়িত্ব পালন করেছেন। মেয়র আনিছ সাধারণ ভোটার ও কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে দুপুর ১টায় মনোনয়নপত্র জমা দেন।

অপরদিকে, বেলা ১২টার দিকে উপজেলা ও পৌর বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা মো. শহিদুল্ল্যাহ্ শহিদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google