আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকা বা ফ্লোরিডার কোনো এলাকা নয়, বিশ্বের বজ্রপাতের নতুন ‘হটস্পট’ হয়ে উঠেছে ভেনেজুয়েলার মারাকাইবো হ্রদ। আমেরিকান মেটেওরোলজিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক গবেষণায় এমনটাই তথ্য উঠে এসেছে।

কিন্তু গবেষণায় দেখা গেছে, সাগর ও পর্বত উপত্যকা থেকে প্রবাহিত বায়ু মারাকাইবো হ্রদের উষ্ণ পানির উপরিভাগে জড়ো হয়ে প্রতি বছর গড়ে ২৯৭ দিন-রাত্রিকালীন বজ্রঝড় সৃষ্টি করে। বিভিন্ন প্রতিবন্ধকতা সত্যেও ধারাবাহিকভাবে সৃষ্টি হওয়া এসব বজ্রঝড় সারা বছর ধরে প্রায় একই এলাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এ কারণেই এলাকাটিতে বজ্রপাতের ঘনত্ব এত বেশি।
তবে মহাদেশগত বজ্রপাতের হিসাবে আফ্রিকা মহাদেশ এখনও বিশ্বের বজ্রপাতের ‘হটস্পট’ রয়ে গেছে। আফ্রিকার পরে যথাক্রমে আছে এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া। আবহাওয়াবিদ পেদরাম জাভাহেরির তথ্যানুযায়ী উত্তর আমেরিকার সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকা ফ্লোরিডা অঙ্গরাজ্যের মধ্যাঞ্চল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



