ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় জনপ্রিয় সংগীতশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মরদেহের কোনো ময়নাতদন্ত না হওয়ায় তদন্ত থমকে গেছে।

নারীদের লাইসেন্স দেবে ইরান

Advertisement

গত ২৩ জানুয়ারি মরদেহটি উদ্ধার করা হয়। ওই দিন গৃহকর্মী দীর্ঘক্ষণ ডাকার পরও কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ এসে লুলা লাহফাহকে মৃত অবস্থায় পায়। মৃত্যুকালে ২৬ বছর বয়স হয়েছিল তার।

লাহফাহ সোশ্যাল মিডিয়ায় নিজের লাইফস্টাইল ও সৌন্দর্যবিষয়ক কনটেন্ট পোস্ট করতেন। শুরুতে মিউজিক প্ল্যাটফর্ম সাউন্ডক্লাউডে জনপ্রিয় গান কভার করে ইন্টারনেট ওয়ার্ল্ডে খ্যাতি লাভ করেন। এমনকি পরবর্তীতে কয়েকটি মৌলিক গানও প্রকাশ করেছিলেন তিনি। ইনস্টাগ্রাম ও টিকটকে তার প্রায় ৩৩ লাখেরও বেশি ফলোয়ার ছিল।

মৃত্যুর সপ্তাহ পর গত ৩০ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মেট্রো জায়া পুলিশের জনসংযোগ প্রধান বুদি হারমান্তো জানিয়েছেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত না করায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি আর তদন্ত করছে না।

সংবাদমাধ্যম পিপল ডটকমের প্রতিবেদনে বলা হয়, কনটেন্ট ক্রিয়েটরের পরিবারের অনুরোধে মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। মরদেহে কোনো ধরনের দৃশ্যমান সহিংসতার চিহ্ন ছিল না।

এদিকে ফ্ল্যাট থেকে তারকার মরদেহ উদ্ধারের পর দক্ষিণ জাকার্তা পুলিশের অপরাধ তদন্ত ইউনিট বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এ ঘটনায় অন্তত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তাদের মধ্যে লাহফাহর প্রেমিক ব্যান্ড উইয়ার্ড জিনিয়াসের সদস্য রেজা অক্টোভিয়ানও ছিলেন।

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

দক্ষিণ জাকার্তা মেট্রো পুলিশের অপরাধ তদন্ত ইউনিটের প্রধান একেবিপি ইসকান্দারসিয়াহ বলেন, কনটেন্ট ক্রিয়েটর লাহফাহর মৃত্যুর ঘটনায় তার প্রেমিক ২৬ জানুয়ারি সন্ধ্যায় সমন অনুযায়ী হাজির হয়েছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে এবং ৩০টি প্রশ্নের উত্তর দিয়েছেন প্রেমিক রেজা। তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। বর্তমানে এ মৃত্যুর তদন্ত আর আগাবে কি না, সেটিই বড় প্রশ্ন। সূত্র: জাকার্তা গ্লোব

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.