Advertisement
জাতীয় ডেস্ক: করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ টেলিভিশনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস সম্প্রচার শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। আজ সোমবার (৩০ মার্চ) এ কর্মসূচির দ্বিতীয় দিন ছিল।

রুটিন অনুযায়ী আজ সোমবার ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে শ্রেণি কার্যক্রম চলেছে ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শ্রেণি কার্যক্রম চলেছে ৯টা ২৫ থেকে ৯টা পর্যন্ত।

সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলেছে সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। আর বিজ্ঞান বিষয়ের শ্রেণি কার্যক্রম চলেছে সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে, গতকাল রবিবার (২৯ মার্চ) প্রথম দিন ষষ্ঠ শ্রেণির ইংরেজি বিষয়ের ক্লাস সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত, বিজ্ঞান বিষয় সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হয়।

এদিন সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শ্রেণি পাঠদান সকাল ৯টা ৫০ থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। আর বিজ্ঞান বিষয়ের শ্রেণি পাঠদান চলে সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

অষ্টম শ্রেণির গণিত বিষয়ের শ্রেণি ক্লাস সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। আর ইংরেজি বিষয়ের শ্রেণি ক্লাস চলে ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণি ক্লাস ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। আর গণিত বিষয়ের শ্রেণি কার্যক্রম সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রচার করা হয়।

গতকাল রবিবার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এসব ক্লাস। প্রথম দিনে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বিভিন্ন বিষয়ের আটটি ক্লাস করানো হয়। কোনো শিক্ষার্থী সকালের ক্লাসে অংশগ্রহণ না করতে পারলে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাসগুলো পুনঃপ্রচার চলাকালীন অংশ নিতে পারবে।

করোনাভাইরাসের কারণে ছুটির সময়ের ঘাটতি পূরণে আগামী ২ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে ছুটি বাড়লে শ্রেণি কার্যক্রম (ক্লাস) ২ এপ্রিলের পরও চালানো হবে বলে জানা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.