Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সউদী আরবের তেল স্থাপনায় হামলার জন্য ইরান দায়ী : পম্পেও
আন্তর্জাতিক

সউদী আরবের তেল স্থাপনায় হামলার জন্য ইরান দায়ী : পম্পেও

By Saleh MohammadSeptember 15, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সউদী আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন বড় দুটি তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও । শনিবার রাতে টুইট বার্তায় তিনি বলেন, সউদী তেল স্থাপনাগুলোতে ইয়েমেনের ড্রোন হামলার পেছনে তেহরানের হাত ছিল। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সউদি আরবের আবকাইক ও খুরাইস তেল স্থাপনায় হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তবে পম্পেওর ওই দাবি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা।

সউদী আরবের তেল স্থাপনায় হামলার জন্য ইরান দায়ী : পম্পেও২০১৫ সালের মার্চ থেকে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সউদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট। ওই লড়াই শুরুর পর থেকে সউদি আরবে বেশ কয়েক বার হামলা চালানোর কথা স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সউদির ওই তেল স্থাপনাগুলোতে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সেনাবাহিনী ও গণ কমিটি। তাদের ঘোষণায় বলা হয়, সউদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো পরিচালিত ‘বাকিক’ ও ‘খারিস’ তেল শোধনাগারে ১০টি পাইলটবিহীন বিমান বা ড্রোনের সাহায্যে এ হামলা চালানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রুহানি (ইরানের প্রেসিডেন্ট) ও জারিফ (দেশটির পররাষ্ট্রমন্ত্রী) দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়িত থাকার ভান করা সত্তে¡ও সউদি আরবে প্রায় ১০০ হামলার পেছনে তেহরান জড়িত। উত্তেজনা হ্রাসের সব আহ্বানের মধ্যেও ইরান এখন বিশ্বের জ্বালানি সরবরাহে অভূতপূর্ব আক্রমণ শুরু করেছে।’
ইয়েমেনের কর্মকর্তারা পম্পেওর ওই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, দেশটির সেনাবাহিনীর সামরিক শক্তি সম্পূর্ণ নিজস্ব সক্ষমতায় পরিচালিত হচ্ছে ও সউদি শাসকদের অবরোধ সত্তে¡ও এ সক্ষমতা দিন দিন বাড়ছে।

সরকারি সউদি প্রেস এজেন্সি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর চারটায় আবকাইক ও খুরাইসে তেল স্থাপনায় ড্রোন হামলার কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণ করেছে আরামকোর শিল্প নিরাপত্তা দল। ওই হামলার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইয়েমেনের ওপর পাঁচ বছরের আগ্রাসন ও অবরোধের যে জবাব দেয়া হয়েছে তা সম্পূর্ণ বৈধ ও স্বাভাবিক।

Advertisement
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa