নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে সকালে কেনা নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বিকেলে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে কেনা মোটরসাইকেলে বিকেলে প্রাণ গেল যুবকের

Advertisement

নিহত নাহিদ হাসান কালিয়াকৈর উপজেলার জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মো. মইজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ হাসান সকালে একটি মোটরসাইকেল ক্রয় করেন। বিকেল সাড়ে ৫টার দিকে নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হন। মোটরসাইকেল নিয়ে উপজেলার ফুলবাড়িয়া বাজারে যাওয়ার পথে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক হতে আসা গরুভর্তি একটি পিকাআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নাহিদ হাসানের মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈরের ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মোল্লা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিত্রে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের কাছ থেকে জানা গেছে নাহিদ সকালে নতুন মোটরসাইকেল ক্রয় করে বিকেলে সেই মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছেন।

ম্যাজিস্ট্রেটের সাথে সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর অসৌজন্যমূলক আচরণ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google