
এসব সিঙ্গেল তরুণ-তরুণীদের সঙ্গী জোগাড় করে দিতে অভিনব পদক্ষেপ নিয়েছে চীনের চেংদু রেলওয়ে সংস্থা। লাভ এক্সপ্রেস নামের একটি বিশেষ ট্রেনে এক হাজার সিঙ্গেল যুবক-যুবতীকে ঘুরতে পাঠিয়েছে তারা।
উদ্দেশ্য একটাই, এই সফরের মাধ্যমে সিঙ্গেলরা যেন তাদের সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পান। সেখানকার একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক হাজার সিঙ্গেলকে নিয়ে দু’দিন ও এক রাতের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল।
ট্রেনের মধ্যেই বিভিন্ন রকমের খাবারের পাশাপাশি আয়োজন করা হয়েছিল নানা রকম খেলারও। এসব কিছুর উদ্দেশ্য ছিল একটাই। সিঙ্গেলরা যেন একে অপরের পছন্দ ভালোভাবে জানতে পারেন, আরও ভালো করে বুঝতে পারেন।
ট্রেনের গন্তব্য ছিল চীনের বহু পুরনো শহর ঝাউ সুই। সেখানে ব্যবস্থা করা হয়েছিল ঐতিহ্যবাহী অনুষ্ঠানের। এক সঙ্গে ওই এক হাজার সিঙ্গেল তরুণ-তরুণী ওই অনুষ্ঠান উপভোগ করেছেন।
তবে সঙ্গী পেতে এই আয়োজন এ বছরই প্রথম নয়। তিন বছর ধরেই এই বিশেষ ট্রেন সেবা দেয়া হচ্ছে। রেল কর্তৃপক্ষের দাবি, এই ট্রেনে যাত্রা করে অনেকেই তাদের পছন্দের সঙ্গীকে খুঁজে পেয়েছেন।ও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



