
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর পাবলিক হাই স্কুলে শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা, ইভটিজিং, ফেসবুক প্রতারণা, বিকাশ প্রতারণা, চুরি, বাল্যবিবাহ, আত্মহত্যাসহ বিভিন্ন বিষয়ের উপর শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং সঠিক দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি।
এ সময় তিনি শিক্ষার্থীদের চলার পথে কোন সমস্যা হলে সদর থানার সাথে দ্রুত যোগাযোগও করতে বলেন এবং তাদেরকে জরুরী ভিত্তিতে যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বর প্রদান করেন। শিক্ষার্থীরা কিভাবে রাস্তা পার হবে, কিভাবে আইনের সেবা পাবে সে সব বিষয়েও কথা বলেন ওসি মো: তানভিরুল ইসলাম। সেই সাথে সমাজের সকল প্রকার অন্যায় রুখে দিতে শিক্ষার্থীদের সাহায্য কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আইনি সহায়তা নিতেও বিশেষ পরামর্শ দেন তিনি।
এ সময় মথুরাপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদসহ অন্যান্য শিক্ষক মন্ডলী, সদর থানার পুলিশ সদস্যগণ এবং স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



