Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ সড়ক আর সরু খাল বদলে দিয়েছে ১০ গ্রামের আর্থ-সামাজিক চিত্র
পজিটিভ বাংলাদেশ

সড়ক আর সরু খাল বদলে দিয়েছে ১০ গ্রামের আর্থ-সামাজিক চিত্র

By rskaligonjnewsজুলাই 3, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: একটি সড়কের অভাবে দুর্ভোগের শেষ ছিল না ১০ গ্রামের মানুষের। ছেলেমেয়েরা ঠিকমতো স্কুল-কলেজ যেতে পারত না। বর্ষাকালে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া ছিল রীতিমত দুঃসাধ্য। রোগীকে সময়মতো হাসপাতালে নিতে না পেরে প্রাণ হারিয়েছেন অনেকে। অপরদিকে জলাবদ্ধতার কারণে ঠিকমতো ফসল ঘরে তুলতে পারতেন না কৃষক। এবার সেখানে পাকা সড়ক নির্মাণ ও সেচের জন্য সরু খাল তৈরি করায় শেষ হয়েছে দুর্ভোগের দিন। বদলে গেছে ১০ গ্রামের আর্থ-সামাজিক চিত্র।

সড়ক ও খাল

Advertisement

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর লোহাগড়া গ্রামের ভেতর দিয়ে সড়কটি চলে গেছে আতাইকুলা-সুজানগর পর্যন্ত। রাস্তার দুই পাশে কয়েকশ বিঘা ফসলী জমি। চার দশমিক সতেরো কিলোমিটার এই সড়কটি নিয়ে দুর্ভোগ আর আক্ষেপের শেষ ছিল না এলাকাবাসীর। অপরদিকে সেচের জন্য খাল ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতায় একটির বেশি ফসল চাষাবাদ করতে পারতেন না কৃষকরা।

তবে, এবার শেষ হয়েছে সব দুর্ভোগ আর কষ্টের। কারণ, কাঁচা সড়ক পাকা হয়েছে। নির্মিত হয়েছে সরু খাল। আর তাতেই পাল্টে গেছে চোমড়পুর, লোহাগাড়া, স্বরুপপুর, শ্রীকোল, দড়ি শ্রীকোল, হাপানিয়া, লক্ষ্মীকোল, চরপাড়া ও চর হাপানিয়াসহ ১০ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের জীবনযাত্রা। এ কারণে উচ্ছ্বসিত তারা।

পাবনা সদর উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী বলেন, এই এলাকার মানুষের হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার উপায় ছিল না। অনেক গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে না পারায় মারা গেছে। কৃষক একটির বেশি ফসল আবাদ করতে পারতেন না। বিএডিসির পানাসি প্রকল্পের অধীনে একটি পাকা সড়ক আর সেচ ক্যানেল পুনঃখনন করায় কি যে উপকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না।

বিএডিসি পানাসি পাবনা প্রকল্প সূত্র জানায়, পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬ লাখ টাকা ব্যয়ে ৩ দশমিক ৯৬ কিলোমিটার সেচ ক্যানেল পুনঃখনন করা হয়েছে। অন্যদিকে ৩ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৪ দশমিক ১৭ কিলোমিটার আরসিসি গোপাট সড়ক নির্মাণ করা হয়েছে। কাজ দুটি বাস্তবায়ন করেছে বিএডিসি পাবনার সেচ বিভাগ। গত জানুয়ারি মাসে শুরু হয়ে গত মে মাসে শেষ হয়েছে প্রকল্পের কাজ।

লোহাগড়া গ্রামের কৃষক বাচ্চু মোল্লা বলেন, কাঁচা সড়কে কাঁদার মধ্যে লুঙ্গি মালকাছা দিয়েও এই সড়কে যাতায়াত করা যেত না। মহিষের গাড়িও যেতে পারত না। এখন রাস্তা হওয়ায় আমরা দারুণ খুশি। আমাদের কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে পারছি। ন্যায্য মূল্য পাচ্ছি। ছেলেমেয়েরা স্কুল কলেজ ও অফিস আদালত করতে পারছে।

চমরপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই রাস্তা হওয়ায় কমপক্ষে ১২ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে। এক ও দুই ফসলি জমি হয়েছে তিন ফসলি। ক্যানেলে পানি থাকলে ধান-পাট চৈতালি হয়। আর পানি নেমে গেলে পেঁয়াজ রসুন আবাদ হয়।

দড়ি শ্রীকোল গ্রামের ভ্যানচালক ছলিম হোসেন বলেন, আগে লোহাগড়া থেকে আতাইকুলা বাজারে যেতে ২৫ থেকে ৩০ মিনিট লাগতো। এই রাস্তা হওয়ায় এখন ১২ থেকে ১৫ মিনিট লাগে। এতে সময় অপচয় কম হয়। মানুষও দ্রুত যাতায়াত করতে পারে।

বিএডিসি পাবনা কার্যালয়ের প্রকল্প পরিচালক মাহমুদুল হাসান বলেন, বিএডিসি এই অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে। তারই ধারাবাহিকতায় লোহাগড়া বিলের পরিত্যক্ত হয়ে যাওয়া সেচ খাল পুনঃখনন করা হয়েছে। সেই সাথে বিলের ভিতর দিয়ে তৈরি করা হয়েছে আরসিসি গোপাট সড়ক।

তিনি বলেন, সড়ক ও সেচ ক্যানেলটি ওই এলাকার কৃষি, অর্থনীতি, পরিবহণ সহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষ সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে।

পাইপলাইনে গভীর সমুদ্র থেকে তেল খালাস শুরু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

ডিসেম্বর 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ডিসেম্বর 19, 2024
Latest News
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa