Advertisement

জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ে শিশু সন্তানকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। আহতাবস্থায় শিশুসহ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের কমলাপুর এলাকায় ঘটনাটি ঘটে।

স্বামীর সঙ্গে মোবাইল কলে ঝগড়া করতে করতে আড়াই মাস বয়সী শিশুকে নিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ তিনি।

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, স্টেশন থেকে ছাড়ার মাত্র তিন মিনিটের ওই নারীকে ঝাঁপ দিতে দেখে ট্রেনটি থামিয়ে দেন চালক। এরপরও ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এ সময় কোলে থাকা শিশুও রেল লাইনের ওপর ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশুসহ মাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই নারীর বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকায়।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক আল আমিন খান ও স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন জানান, পঞ্চগড় স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার তিন মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটে। পরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলেন। এ সময় ট্রেনের গতি কম ছিল বিধায় থামানো সম্ভব হয়েছে। এরপরও ওই নারী ট্রেনের ইঞ্জিন এসে ধাক্কা খান। পরে স্থানীয় লোকজনকে ডাকলে তারা এসে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ওসি মো. আব্দুল লতিফ মিয়া জানান, ওই নারীর কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার স্বামীসহ স্বজনরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীর সঙ্গেই ঝগড়া করে অভিমানে এমন ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.