Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সন্ধ্যার পর রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

সন্ধ্যার পর রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা

By Saiful IslamMarch 3, 20212 Mins Read

সন্ধ্যার পর রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা

Advertisement
জুমবাংলা ডেস্ক : সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় যে কোনো জায়গায় শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ। মঙ্গলবার (২ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ ও মাদকবিরোধী চাঁদপুর মডেল থানা-পুলিশের অভিযান শেষে তিনি এ কথা বলেন।

ওসি বলেন, সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ চলমান অভিযান অব্যাহত থাকবে। আমরা চাঁদপুরবাসীকে কিশোর গ্যাং মুক্ত একটি শহর উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে অভিভাবকদের জানাতে চাই, আপনার সন্তানের উপর নজর রাখুন। কোনো অবস্থাতেই তারা যেন অকারণে সন্ধ্যার পর বাহিরে বের না হয়।

পরে রাত পৌনে নয়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে ওসি আবদুর রশিদ বলেন, ‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা লেখাপড়া করবে। তারা রাস্তায় থাকবে কেন? পাড়া-মহল্লার রাস্তায় সন্ধ্যার পর অকারণে কোনো শিক্ষার্থীকে ঘুরতে দেখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, চাঁদপুর শহরে পুলিশের এই ঝটিকা অভিযানে ৪৭ জন কিশোরকে আটক করা হয়েছে। চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদের নেতৃত্বে মডেল থানা-পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে এ অভিযান পরিচালনা করে। ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর প্রেসক্লাব ঘাট থেকে অভিযান শুরু হয়ে ৫ নম্বর কয়লা ঘাট, স্ট্যান্ড রোড, বেদে পল্লি, ছায়াবানী রোড, নতুন আলিম পাড়া, প্রতাপ সাহা রোড, মিশন রোড বালুর মাঠ ও ট্রাক রোডে এই অভিযান পরিচালিত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

July 10, 2026
নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

July 10, 2026
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026

Latest News

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa