Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের তালিকায় শীর্ষে দুবাই
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের তালিকায় শীর্ষে দুবাই

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 20, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডন, বালি ও রোমের মতো জনপ্রিয় পর্যটন শহরকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই। বুধবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের তালিকায় শীর্ষে দুবাই

Advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান অনলাইন ট্রাভেল কোম্পানি ‘ট্রিপঅ্যাডভাইজার’-র প্রকাশিত তালিকায় ২০২২ সালের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে সবার ওপরে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের নাম। তালিকায় এর পরের অবস্থানেই রয়েছে- যুক্তরাজ্যের লন্ডন, মেক্সিকোর কানকুন, ইন্দোনেশিয়ার বালি এবং গ্রিসের ক্রিট শহর।

ট্রিপঅ্যাডভাইজার বলছে, ‘দুবাই এমন একটি স্থান যেখানে ইতিহাসের সঙ্গে আধুনিক সভ্যতা-সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে। এছাড়া এখানে বিনোদন এবং বিশ্বমানের শপিংয়ের সুযোগও রয়েছে।’

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে অক্টোবর মাসের মধ্যে কেবল দুবাইতেই ভ্রমণে গেছেন প্রায় ৪৯ লাখ মানুষ। এর মধ্যে এক অক্টোবর মাসেই শহরটিতে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা ছাড়িয়ে যায় ১০ লাখ।

পর্যটকদের এই বিশাল চাপের কারণে গত ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তকমাও ধরে রেখেছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফ্লাইট ডেটাবেজ ও পরিসংখ্যান বিষয়ক সংস্থা ওএজি’র তথ্য অনুযায়ী, ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের চেয়ে ১০ লাখেরও বেশি যাত্রী দুবাই বিমানবন্দর ব্যবহার করেছেন।

এছাড়া আমেরিকান অনলাইন ট্রাভেল কোম্পানির প্রকাশিত ২০২২ সালের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যের তালিকায় শীর্ষ ১০ শহরের মধ্যে ইতালির রোম, মেক্সিকোর কাবো স্যান লুকাস, তুরস্কের ইস্তাম্বুল, ফ্রান্সের প্যারিস এবং মিসরের হুরঘাদার নাম রয়েছে।

অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর ভেতর থেকে দুবাইয়ের পাশাপাশি কাতারের রাজধানী দোহাও পর্যটকদের জনপ্রিয় গন্তব্যের তালিকায় স্থান পেয়েছে। তালিকায় দোহার অবস্থান ২২তম।

এছাড়া ভারতেরও দু’টি শহর তালিকায় স্থান পেয়েছে। তালিকায় ভারতের রাজধানী নয়াদিল্লি ১৫তম এবং দেশটির রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর ১৯তম অবস্থানে রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa