জুমবাংলা ডেস্ক : দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বুধবার দুপুর ২টায় খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় সমাবেশ করবে বিএনপি।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে বিএনপির জাতীয় নেতারা ও সকল সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন। সমাবেশটি পরিচালনা করবেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলিম নকি।
এর আগে অবশ্য মোহাম্মদপুরে এ সমাবেশ হওয়ার কথা ছিল। তবে পুলিশের অনুরোধে স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


