
গত ২৬ জুলাই সকালে স্থানীয় প্রযুক্তিতে স্থানীয়ভাবে তৈরি এই বিমানটি পূর্ব চীনের শানতুং প্রদেশের ছিংতাওয়ে সমুদ্রের ওপরে সফলভাবে উড়েছে।
রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা কোম্পানি এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশান অব চায়না (এভিক) এসব তথ্য জানিয়েছে।
বিমানটি ছিংতাওয়ের সমুদ্র থেকে সকাল ১০টা ১৮ মিনিটে উড্ডয়ন করে এবং সফলভাবে প্রায় ৩১ মিনিটের টেস্ট ফ্লাইট সম্পন্ন করে।
এর আগে ২০১৭ সালে বিমানটি প্রথম আকাশে ওড়ে এবং ২০১৮ সালে একে একটি জলাশয় থেকে পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানো হয়।
এখন সমুদ্র থেকে টেস্ট ফ্লাইট সম্পন্ন হবার পর বিমানটিকে আরও বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সব পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল একে আনুষ্ঠানিকভাবে অপারেশনে নামানো হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



