নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে আজ (২ ডিসেম্বর) দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম আয়োজিত অষ্টম গলফ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেন, ‘প্রতিবছর আমরা কেএসআরএমের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করে থাকি। যা অত্যন্ত আনন্দের ও দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা। এজন্য কেএসআরএম কর্তৃপক্ষের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করছি কেএসআরএমের সাথে আমাদের ধারাবাহিক এ সম্পর্ক আগামীও অব্যাহত থাকবে।
আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় জিওসি মিজানুর রহমান শামীম কেএসআরএমের উত্তরোত্তর সমৃদ্ধি ও টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্রান্ড) শাহেদ পারভেজ, উপ ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ, সহকারী ব্যবস্থাপক ডেনিয়েল দেওয়ান, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান উল হক, মিথুন বড়ুয়া, মিজানুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।
গলফ টুর্নামেন্টে ১৭০ জন প্রতিযোগী গলফারের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র’র মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



