
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, ছেলে ও মেয়ের পক্ষ এ প্রেম মেনে না নেয়ায় আবেগ প্রবণ হয়ে ঈদের রাতে ছেলের বাড়িতে এসে দু’জনেই বিষপান করে। বিষ খাওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর দু’জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর দেখে দু’জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাতে মেঘনা আক্তার মা’রা যায়। বুধবার দুপুরে চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইব্রাহিম মা’রা যায়। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) এ.এস.এম লুৎফুল কবির বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় অপমৃ’ত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



