সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেরাই সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে দ্রব্য মুল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে।

Advertisement

বুধবার দুপুরে বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক খন্দকার দেলোয়ার হোসেন’র ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে প্রয়াত খন্দকার দেলোয়ারের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন ইলেকশন কমিশন গঠন করলেই কি সুষ্ঠু নির্বাচন পাওয়া যাবে? আমরা জানি সরকার যদি আওয়ামী লীগ থাকে, আর যে কোনো ইলেকশন কমিশন গঠন করুক না কেন নির্বাচন সুষ্ঠু হবে না, তাই নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ গঠন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময় ১/১১ এর ভয়াবহ অবস্থায় চলেছে দেশ, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে ৩৫ লক্ষ মামলা দিয়েছে, ছয়শ’র অধিক নেতাকর্মী গুম রয়েছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার দেলোয়ার হোসেনের জৈষ্ঠপুত্র ডঃ খন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কৃষিবীদ শামীমুর রহমান, মানিকগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারী এস এ জিন্নাহ কবির, জেলা আইনজীবি সমিতির সভাপতি জামিলুর রশীদ খান ও সাধারণ সম্পাদক নুরতাজ আলম বাহার, খন্দকার আবদুল হামিদ ডাবলু, মোতালেব হোসেন তোজাম্মেল হক তোজা,গোলাম আবেদিন কায়সার, মোহাম্মদ মাসুদ পারভেজ প্রমুখ।

এর আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ তার রুহের মাগফেরাত কামনা করে দোয়ায় শরিক হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর । অনুষ্ঠানে বিএনপির নেতা কর্মীরা শ্রদ্ধার সঙ্গে দলের জন্য খন্দকার দেলোয়ার হোসেনের অবদানকে স্বরণ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.