Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার সরকারি কর্মকর্তাদের সংবাদমাধ্যমে কথা বলা ও লেখালেখিতে কড়া নিষেধাজ্ঞা শুভেন্দুর সরকারের
আন্তর্জাতিক স্লাইডার

সরকারি কর্মকর্তাদের সংবাদমাধ্যমে কথা বলা ও লেখালেখিতে কড়া নিষেধাজ্ঞা শুভেন্দুর সরকারের

By Arif ArmanMay 22, 20262 Mins Read

নিয়ন্ত্রণ আরোপ

Advertisement
পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের মুক্ত মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বিজেপি সরকার। রাজ্যের প্রশাসনিক কেন্দ্র ‘নবান্ন’ থেকে জারি করা এক নির্দেশিকায় অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস ও পুলিশ সার্ভিসসহ রাজ্যের সমস্ত স্তরের সরকারি কর্মীদের ওপর এই নতুন বিধি-নিষেধ কার্যকর করা হয়েছে।

গত ১৯ মে সন্ধ্যায় মুখ্যসচিব মনোজ আগারওয়ালের স্বাক্ষরিত এই নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে সরকারের আগাম অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী কোনো সংবাদমাধ্যমের বিতর্ক বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এমনকি বেসরকারি কোনো অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে সরকারি অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে কোনো প্রশাসনিক তথ্য, নথি বা কাগজপত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সংবাদপত্র বা পত্রিকায় লেখালেখি, সম্পাদনা বা পরিচালনার সঙ্গে যুক্ত থাকতে হলেও সরকারের অনুমতির প্রয়োজন হবে। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন বা প্রিন্ট মিডিয়া—কোনো প্ল্যাটফর্মেই কেন্দ্র বা রাজ্য সরকারের নীতি, সিদ্ধান্ত বা পরিকল্পনার সমালোচনা করা যাবে না। সরকারের বিরুদ্ধে যেকোনো ধরনের নেতিবাচক মন্তব্য করাকে আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখা হবে। কোনো স্পনসর্ড বা বেসরকারি সংস্থার প্রযোজিত অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না। এমনকি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের পৃষ্ঠপোষকতায় হলেও যদি প্রযোজনা কোনো বেসরকারি সংস্থা করে, তবে তাতে যোগ দেওয়া বেআইনি বলে গণ্য হবে।

এই নতুন নিয়ম শুধুমাত্র আইএএস বা ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্যই নয়, বরং জেলকর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ড, পুরসভা, পুর নিগম এবং রাজ্যের সব স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর হবে।

রাজ্য সরকার অল ইন্ডিয়া সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৬৮ এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আচরণ বিধি (১৯৫৯ ও ১৯৮০)-র বিভিন্ন ধারার কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেছে। নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, এই নির্দেশিকা সরকারি কর্মকর্তাদের মতপ্রকাশের স্বাধীনতাকে কার্যত সংকুচিত করে তুলল। সরকারের প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলার দোহাই দিয়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলেও, বিভিন্ন মহলে এটি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    তীব্র দাবদাহ

    যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

    July 6, 2026
    তেহরানে শোকযাত্রা

    খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

    July 6, 2026
    ট্রাম্পের চাপে নতি

    ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

    July 6, 2026

    Latest News

    তীব্র দাবদাহ

    যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

    তেহরানে শোকযাত্রা

    খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

    ট্রাম্পের চাপে নতি

    ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

    Khamini

    বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

    পে স্কেল

    নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

    ny-shooting

    নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

    শ্যালকের দেওয়া আগুন

    স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

    Trump

    মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

    তেলাপিয়া মাছ

    থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

    মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa