Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সরকারি গাছ কেটে নিলেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান
বরিশাল বিভাগীয় সংবাদ

সরকারি গাছ কেটে নিলেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান

By Saiful IslamJanuary 29, 20202 Mins Read

সরকারি গাছ কেটে নিলেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান
Exif_JPEG_420
Advertisement
জুমবাংলা ডেস্ক : বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সৈকত গুহ পিকলুর বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগে হাইকোর্টে রিট হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের দ্বৈত বেঞ্চে রিট আবেদন করেন গৌরনদীর মাহিলাড়ার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন রাঢ়ী।

রিট আবেদনে চেয়ারম্যান পিকলুসহ ৯ জনকে বিবাদী করা হয়। অন্যান্য বিবাদীরা হলেন, বরিশালের দুদকের বিভাগীয় পরিচালক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, বরিশালের এলজিইডির নির্বাহী প্রকৌশলী, বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, গৌরনদীর নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

শুনানী শেষে আদালত সরকারি সড়কের গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আগামী ৬ মাসের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি আ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না, দুদকের পক্ষে ছিলেন অ্যাড. চৌধুরী নাছিমা। আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন তৌফিকুল ইসলাম।

রিট আবেদনে বাদী উল্লেখ করেন, ২০১৯ সালের জুন মাসে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের এফসিডি প্রকল্পের মাহিলাড়া-ছয়গ্রাম ও বিল্বগ্রাম-জঙ্গলপট্টি এলাকার ৪ কিলোমিটার বেড়িবাঁধ সড়কের দু’পাশে বিভিন্ন প্রজাতির ৩৮০টি গাছ ছিলো। মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান পিকলু কাউকে না জানিয়ে তার লোকজন দিয়ে ওই গাছগুলো কেটে সমুদয় টাকা আত্মসাৎ করেন।

এছাড়া ২০১৬ সাল থেকে চেয়ারম্যান পিকলু কয়েক দফা একই প্রকল্পের কয়েকশ’ গাছ কেটে প্রায় ১৫ লাখ টাকায় বিক্রি করে আত্মসাৎ করেন। এ ঘটনায় উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বাদী আনোয়ার হোসেন রাঢ়ী সংশ্লিষ্ট উপজেলা এলজিইডি অফিস বা স্থানীয় বনবিভাগ, থানা ও বরিশালের দুদক অফিসে অভিযোগ করেন। কিন্তু অজ্ঞাত কারণে পিকলু চেয়ারম্যানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, ১৯৯৯ সালে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে চুক্তিতে সামাজিক বনায়ন করা হয়েছিল। ওই চুক্তি বলে অর্ধেক গাছের মালিক আমি ও জমির মালিকরা। গাছগুলো সড়কের পাশে থাকা জমির মালিকরা কেটে নিয়ে গেছে। একটি প্রভাবশালী মহল আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন।

প্রসঙ্গত ২০১৯ সালে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বৃক্ষ রোপনে জাতীয় পর্যায় থেকে পুরস্কারপ্রাপ্ত হন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa