Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা
বিনোদন

সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা

By Shamim RezaJuly 17, 20262 Mins Read

সরকারি অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন ও তদারকির লক্ষ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ এবং ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি’ পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সরকারি চলচ্চিত্র অনুদান

Advertisement

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সভাপতি করে ১০ সদস্যের ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ গঠন করা হয়েছে। অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) কে এম আবদুল ওয়াদুদকে সভাপতি করে ১০ সদস্যের ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি’ পুনর্গঠন করা হয়েছে।

অনুদান কমিটিতে যারা জায়গা পেলেন
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), সরদার সানিয়াত হোসেন, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট এবং প্রযোজক, প্রফেসর ড. সাইফুল ইসলাম (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়), আওলাদ হোসেন (সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি), রুমানা ইসলাম মুক্তি, অভিনেত্রী।

বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে জায়গা পেলেন যারা 
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটির সদস্যসচিব হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-২)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক মো. রাহাত মিয়া (রাহাত সাইফুল), চিত্রনাট্যকার এ কে এম মেজবাহ উদ্দিন, অভিনেতা-নির্মাতা মো. আ. রহিম, বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক ও গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য কামরুন নেসা হাসান।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সরকারি নীতিমালা অনুযায়ী, চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা, নতুন নির্মাতাদের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর চলচ্চিত্র নির্মাণে পৃষ্ঠপোষকতা দিতে প্রতি বছর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান করা হয়। সেই অনুদানের জন্য জমা পড়া গল্প ও চিত্রনাট্য যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান এবং অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণ কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে নবগঠিত দুই কমিটি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সরকারি চলচ্চিত্র অনুদান
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অভিনেতা

১৫ বছরের দাম্পত্য শেষ, ডিভোর্সের ঘোষণা দিলেন ‘রামায়ণ’ অভিনেতা

July 17, 2026
নুসরাত ফারিয়া

আবারও আলোচনায় অভিনেত্রী নুসরাত ফারিয়া

July 17, 2026
ভাবনা

মক্কা থেকে ফিরেই মেলবোর্নের পথে ভাবনা

July 17, 2026

Latest News

অভিনেতা

১৫ বছরের দাম্পত্য শেষ, ডিভোর্সের ঘোষণা দিলেন ‘রামায়ণ’ অভিনেতা

নুসরাত ফারিয়া

আবারও আলোচনায় অভিনেত্রী নুসরাত ফারিয়া

ভাবনা

মক্কা থেকে ফিরেই মেলবোর্নের পথে ভাবনা

ভারতীয় সিনেমা

ফের বাংলাদেশে আসছে ভারতীয় সিনেমা

Purnima

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা

তানজিন তিশা

শাড়ি প্রতারণা মামলায় মুখ খুললেন তানজিন তিশা

আমির

বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছেন আমির, এরপর তৃতীয় বিয়ে

তানজিন তিশা

আর্জেন্টিনার জয়ের সঙ্গে বিয়ের কী সম্পর্ক, প্রশ্ন তানজিন তিশার

দীপিকা পাড়ুকোন

সোনম ওয়াংচুককে নিয়ে দীপিকা পাড়ুকোনের পোস্ট ঘিরে বিতর্ক

কোয়েল

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa