Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে সরকারীভাবে ২৬ টাকা কেজি দরে আমন ধান ক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকতা মো. শিবলী সাদিক।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু নাদের সিদ্দিকী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম জহিরুল হক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ধান বিক্রি করতে আসা প্রান্তিক কৃষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের সুবিধা দিতে সরকার স্থানীয় বাজার দরের থেকে বেশি মূল্যে ধান ক্রয় করছে। কৃষকরা সরাসরি খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করবে।

অভ্যন্তরীন আমন সংগ্রহ-২০১৯-২০ এর আওতায় ১ ডিসেম্বর ’১৯ থেকে ২৮ ফেব্রæয়ারী ’২০ পর্যন্ত এ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ২৯১ মে. টন আমন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google