জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হতদরিদ্র আব্দুর রহিম প্রামাণিক বয়সের ভারে এখন ন্যুব্জ। জীবনভর ৮ সদস্যের পরিবারের ভরণপোষণ করে এখন তিনি ক্লান্ত পরিশ্রান্ত। শাহজাদপুর পৌর এলাকার রূপপুর পুরাতন পাড়া মহল্লায় ছোট্ট একটি টিনের ঘরে রহিমের বসবাস। তীব্র অভাব আর অনটন সত্বেও হতদরিদ্র আব্দুর রহিম ৪ দশক ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া উপহার সাড়ে ৭ কোটি কম্বলের ১টি বন্ধবন্ধুর প্রতি নিঃখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে অক্ষত অবস্থায় বুকে আগলে রেখেছেন।
সাড়ে সাত কোটি কম্বল

Advertisement

জানা গেছে, ২ ভাই ও ৭ বোনের সংসার ছিল আব্দুর রহিমদের। বড় ভাই সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী ১৯৭৪ সালে মারা যান। বড় ভাই মারা যাবার পর রহিম তার পিতার নিকট থেকে বঙ্গবন্ধুর দেয়া উপহার কম্বলটি পান। আব্দুর রহিম অর্থাভাবে শীতবস্ত্র ক্রয় করতে না পারলেও সাড়ে প্রায় অর্ধ শতাব্দী ধরো জাতিরজনকের উপহারটি না নিজে ব্যবহার করেছেন; না পরিবারের কাউকে ব্যবহার করতে দিয়েছেন!

রহিম প্রামানিক বর্তমানে বয়সের ভারে নূব্জ হয়ে পড়লেও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধ আর অকৃত্রিম ভালোবাসার কারণে তিনি কম্বলটিকে নূব্জ হতে দেননি। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতদরিদ্র অসুস্থ্য আব্দুর রহিমের একটাই ইচ্ছা- ‘বঙ্গবন্ধুর দেয়া উপহার যেভাবে তিনি আজ অবধি সযত্নে সংরক্ষণ করেছেন; তার মৃত্যুর পরও যেনো সেটি আজীবন সংরক্ষণ করে রাখা হয়!

এক লাখ কর্মী নেবে রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.