আন্তর্জাতিক ডেস্ক: সাত বছর ধরে ‘পারফেক্টলি অন টাইম’। লেট হয়নি একদিনও। সাধারণত, এই ধরনের কর্মচারীদের কোম্পানি মাথায় করে রাখে। কিন্তু হল উলটো। সাত বছর পরে মাত্র একদিন ২০ মিনিটের জন্য দেরি করেছিলেন সেই কর্মচারী। আর তাতেই চাকরি গেল তার। হতবাক কর্মী নিজেও। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই হতবাক নেট-নাগরিকেরা।

জব
প্রতীকী ছবি
Advertisement

ঠিক কী হয়েছিক ঘটনাটি? ছাঁটাইয়ের ঘটনাটি নিয়ে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তারই সহকর্মীরা। তাঁদের ভাষায়, একজন কর্মী, যিনি সাত বছর ধরে এই কোম্পানিতে চাকরি করতেন– তিনি সাত বছরে মাত্র একদিন লেট করেছিলেন। তাও আবার মাত্র ২০ মিনিটের জন্য। তাতে মোটেই খুশি হতে পারেননি, ম্যানেজার। সঙ্গে সঙ্গে ছাঁটাইয়ের নোটিশ ধরায় কর্মচারীকে।

এরপরেই শুরু হয়, আসল ঝামেলা। একজন কর্মচারীর সঙ্গে ওই ঘটনার পরেই প্রতিবাদে নামেন বাকি কর্মচারীরা। টোকেন প্রতিবাদের মত করে, বাকিরা দাবি করেন– হয় ওই কর্মচারীকে চাকরিতে বহাল করতে হবে। নাহলে বাকি কর্মচারীরা কেউ সময়ে আসবেন ননা। বাস্তবিকই, কর্মচারীরা দেরিতে আসতে শুরু করেন। কেউ ১৫ মিনিট, কেউ ২০ মিনিট –এই ভাবেই লেট করতে শুরু করেন।

বাকি কর্মচারীদের কাছ থেকে কিছুটা চাপে পড়েই তাই বাধ্য হয়ে পিছু হঠতে বাধ্য হয় ওই সংস্থা। ওই কর্মচারীকে পুনর্বহাল করা হয়।

৮ বছরের চেষ্টায় বিমান বানালেন পঞ্চম শ্রেণী পাশ যুবক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.